হাসি হাসি রাশি রাশি

পরীক্ষার প্রস্তুতি

সাগর ও নদী দুই বন্ধু। বন্ধু হলেও প্রতিযোগিতা কম নেই। পরীক্ষার সময় কে কতক্ষণ পড়ছে তা নিয়ে চলে লুকোচুরি।

নদী : খুব পড়ছিস, তাই না? তা কী

কী পড়লি?

সাগর : কিছুই না।

নদী : প্রায় তিন ঘণ্টা ধরে পড়ছিস শুনলাম!

সাগর : প্রথম এক ঘণ্টা বই খুঁজেছি, দ্বিতীয় ঘণ্টা কলম খুঁজেছি, তৃতীয় ঘণ্টা পড়ার জায়গা খুঁজেছি! পড়া কিছুই হয়নি।

বন্ধুর জন্মদিন

তন্ময় : আজ আমার জন্মদিন!

সুমন : দারুণ! কেক আছে?

তন্ময় : আছে।

সুমন : মোমবাতি?

তন্ময় : আছে।

সুমন : বটে, হ্যাপি বার্থ ডে গানটা গাওয়ার জন্য।

টিফিনের রহস্য

শিক্ষক : তোমার টিফিন কে খেয়েছে?

ছাত্র : স্যার, জানি না।

শিক্ষক : তুমি দেখোনি?

ছাত্র : দেখেছি।

শিক্ষক : তাহলে জানো না বললে যে?

ছাত্র : এখন বিড়ালের নাম পরিচয় কীভাবে জানব!

ঘুমকাতুরে ছাত্র

মা : ওঠো! স্কুলে যাওয়ার সময়

হয়ে গেছে।

ছেলে : মা, আজ স্কুলে যাব না।

মা : কেন?

ছেলে : স্বপ্নে দেখলাম আজ স্কুল বন্ধ।

মা : সেটা তো স্বপ্ন!

ছেলে : তাতে কী? মনে আছে,

আমি স্বপ্ন দেখলাম আর নানি

বেড়াতে এসেছিল!

গ্রন্থনা : শাহ জামান