কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে ধারণা করছে কেরালা পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে কেরালা জেলার কাইপামঙ্গলমের পানাম্বিক্কুন্নু এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও উদ্ধারকারী দল জানায়, তামিলনাড়ুর নিবন্ধিত (রেজিস্ট্রেশন) একটি গাড়িতে করে যুবকদের দলটি গুরুবায়ুর এলাকা থেকে কোদুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার ও রেসকিউ কর্মী এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে গাড়ি থেকে নিহতদের মরদেহ বের করে ময়নাতদন্তের জন্য ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।