সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তেলেগুর জনপ্রিয় অভিনেতা ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর কে ভারত কান্ত। তার বয়স হয়েছিল ৩১ বছর। এই অভিনেতা ভারত কান্ত বা কাটি ভারত কান্ত নামেও পরিচিত। স্থানীয় সময় রবিবার (১০ মে) হায়দ্রাবাদের আউটার রিং রোডের আদিবাতলার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বন্ধু, সিনেমাটোগ্রাফার ও ইউটিউব শিল্পী জি সাই ত্রিলোকও মারা গেছেন।
আদিবাতলা পুলিশের তথ্য মতে, দুর্ঘটনায় সময় গাড়ি চালাচ্ছিলেন ভারত কান্ত। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটির সামনে থাকা একটি লরির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ভারত কান্ত ও জি সাই ত্রিলোক মারা যান। পুলিশ আরও জানায়, কান্ত ও জি সাই ত্রিলোক ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার বাসিন্দা ছিলেন এবং দুর্ঘটনার সময় তারা হায়দ্রাবাদে যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।
উল্লেখ্য, ভারত কান্থ তেলেগু বিনোদন জগতে একজন অভিনেতা, নৃত্যশিল্পী এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন। তিনি 'টেন্যান্ট' এবং 'গ্রামাম'-এর মতো তেলেগু চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় ছিলেন; ইনস্টাগ্রামে তার প্রায় ৪০,০০০ ফলোয়ার এবং ইউটিউবে প্রায় ৩০,০০০ সাবস্ক্রাইবার ছিল।
সাই ত্রিলোক ডিজিটাল ও চলচ্চিত্র প্রকল্পে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতেন এবং ইউটিউবেও সক্রিয় ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে ভক্ত ও অনুসারীদের মধ্যে শোকের ছায়াে নেমে এসেছে।
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার অবনতি
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দরিদ্রতা দূর করবে: ডা. জুবাইদা রহমান
টিসিবির কার্যক্রম প্রশ্নহীন ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী