অভিনেত্রী দীপা খন্দকার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছেন। পরিণত অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসায় সিক্ত দীপা বর্তমানে স্ক্রিপ্ট নির্বাচনে বেশ সতর্ক। গল্প ও চরিত্রের গুণগত মান রক্ষা করেই কাজের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার ‘কর্মফল’ নামের একটি নাটকে ভিন্ন ধরনের এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। মহিন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে দীপার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান।
কাজটি নিয়ে দীপা খন্দকার জানান, পরিচালক মহিন খান অত্যন্ত যতœ নিয়ে কাজটি তৈরি করেছেন। নাটকের গল্পটি পুরোপুরি জীবনঘনিষ্ঠ। চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। নাটকটি প্রচারের পর দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ‘ফুফু’ চরিত্রে অভিনয় করে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছেন দীপা। শিগগির রাজের নতুন আরেকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।