‘প্রজাপতি’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার কন্যা পায়রার জন্মদিন ছিল গতকাল। বিশেষ দিনে চমৎকার এক সুরের উপহার নিয়ে মেয়ের শুভ জন্মদিনে মাতৃত্বের আবেগ ও অফুরন্ত ভালোবাসা উজাড় করে প্রকাশ করলেন নতুন গান ‘প্রজাপতি’তে। মিউজিক ভিডিওতে লুইপার পাশাপাশি অভিনয় করেছেন পায়রাও। ভিডিওতে মা-মেয়ের প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে শ্রোতাদের মধ্যে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর, সংগীতায়োজন করেছেন দৃপ্ত। চমৎকার মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। মা-মেয়ের মধ্যকার টান, সম্পর্কের উষ্ণতা ও স্বপ্নের দিনগুলোকে চমৎকার গল্পে ফুটিয়ে তোলা হয়েছে এতে।

প্রকাশের পর থেকেই গানটি সংগীতপ্রেমীদের মধ্যে প্রশংসিত হচ্ছে। লুইপা ও পায়রার অভিনয়ে ভরা এই নতুন গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে লুইপার ইউটিউব চ্যানেল থেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত