ডিএসসিসি প্রশাসক বললেন

লংমার্চে গ্যাস বিদ্যুৎ পাওয়া যাবে না

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ‘লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে।’ গতকাল শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরের আশরাফাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘বর্জ্যরে বিনিময়ে বাজার’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের সরাসরি সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তার লক্ষ্যে ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করে।