‘আমার শহর, আমার দেশ, পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ এই প্রত্যয়কে সামনে রেখে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ‘কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্ট’-এর আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠান দুটির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় প্রকৃতি বিরূপ আচরণ করছে। দেশ ও প্রকৃতি রক্ষা করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। বিজ্ঞপ্তি