সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর-৩৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী মধ্যেরচর এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১০৭৭-এর কাছে মধ্যেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। 

বিজিবি জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।