লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ তিনজনের মৃত্যু হয়েছে। দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গতকাল সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ বৃদ্ধ আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি (৬)। ঘটনার ১ ঘণ্টা পর স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করেন। নিহত আবু সিদ্দিক পাটোয়ারী শাকচর ইউনিয়নের আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস তার ছেলে আজিজের সন্তান এবং পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।