দুমকিতে গাঁজাসহ যুবক আটক

পটুয়াখালীর দুমকিতে বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই সুমন চন্দ্র মন্ডল, সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানরত মো. রাসেল (২৫) নামে এক যুবককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন  জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।