দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম

পটুয়াখালীর দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুমকি উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা আব্দুর রব হেলালিকে সভাপতি এবং হাফেজ মাওলানা মাহাবুবুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দুমকি নতুন বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুর রব হেলালির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আর আই এম ওয়াহিদুজ্জামান ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসাইন।

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব ঝাটরা মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত