আনোয়ারায় ইয়াবা সেবনের দায়ে একজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে মোহাম্মদ সেলিম (৫২) নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে আনোয়ারায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।