বিচিত্র অনুভূতিতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার। প্রথমবার বাবা হলেন তিনি। তার স্ত্রী সাবা সানজিদা রহমানের কোলজুড়ে এসেছে ছোট্ট রাজকন্যা। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন তানজীব নিজেই।
ফেসবুকে এক পোস্টে তানজীব সারোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কন্যাসন্তানের বাবা হলাম। সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও বরকত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা। সবাই তার জন্য দোয়া করবেন।’ প্রথমবার বাবা হওয়ার আনন্দে তানজীবের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা। নবজাতক ও মায়ের সুস্থতার জন্যও দোয়া করছেন অনেকে।