বিটিভিতে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

জীবনের গল্প বলবেন ফেরদৌসী রহমান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম

নভেম্বরের শুরুতেই রবিবার (১ নভেম্বর) দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বিটিভিতে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। এতে নিজেদের জীবনের গল্প, সাফল্য ও সংগ্রামের গল্প শোনাবেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, উদ্যোক্তা, সমাজসেবা ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীরা। 

অনুষ্ঠানটি  প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত ১০টায় প্রচারিত হবে এটি। আগামীকাল প্রথম পর্বের অতিথি কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। তার দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা ও অর্জনের নানা দিক উঠে আসবে এ পর্বে। 

তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। দেশের গুণী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবন ও কর্মের অন্তরালের গল্প তুলে ধরার মধ্য দিয়ে ‘কিংবদন্তির সান্নিধ্যে’ হয়ে উঠবে অনুপ্রেরণা, অভিজ্ঞতা ও জীবনবোধ বিনিময়ের একটি মঞ্চ—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত