বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি রুবেল, সম্পাদক টিপু  

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন বিজয়নগর মডেল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের সাত সদস্যের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিঙ্গারবিল বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত মুক্ত আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আশিষ সাহা (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক মো. কেফাইতুল ভূঞা (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মো. বাইজিদ মিয়া (দৈনিক রূপালী বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য মাহমুদ হাসান সুমন (প্রতিদিনের বাংলাদেশ)।

নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলেন- যারা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।