উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উজিরপুর উপজেলার চতুর্থ বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বরর) বিকেল ৫টায় উপজেলা রিসোর্স সেন্টারে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

শিক্ষকদের মধ্য থেকে জনাব মো. মোবারেক কে সভাপতি ও জনাব শেখ খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত কাউন্সিলে উপস্থিত ছিলেন কেন্দ্রী কমিটির সভাপতি জনাব মো. আবুল কাসেম, সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান শাহীন, উজিরপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।  

কমিটির অন্যান্যদের মধ্যে নির্বাহী সভাপতি জনাব তারিকুল ইসলাম প্রিন্স, সিনিয়ার সভাপতি জনাব আসাদুল হক বাচ্চু, জনাব মো. মনিরুল ইসলাম, জনাব আজাদ মাহমুদ, জনাব মো. মজিবুর রহমান নির্বাহী সম্পাদক মো. মশিউর রহমান, সিনিয়র সম্পাদক মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ, অর্থ সম্পাদক মুহাম্মদ মাহমুদ হোসাইন। সাবেক সভাপতি জনাব মাহাবুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সমিতির প্রধান উপদেষ্টা জনাব নাজমুল হক, সদস্য এ এফ এম সিরাজ, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, সঞ্জয় বিশ্বাস, গণেশ নন্দী, ডালিয়া ইসলাম, সাদিয়া আফরিন দিপ্তী, জহিরুল ইসলাম, রেহানা আক্তার, মালতি রানী বারিক, রেহানা পারভীন, ফারজানা আক্তার, শফিকুল ইসলাম, ঝর্ণা খানম, তানিয়া তানভীর, সুমা খানম, রাকিবুল ইসলাম, মো. মোকাররম, সুমন মৃধা, রাজিব বালী, সুখদেব বিশ্বাস, রায়হান খান, গণেশ রায়, সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্তের মধ্যে সভাপতির বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।