কেক খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক কারগারে

নাটোরের বড়াইগ্রামে কেক খাওয়ানোর প্রলোভনে ৮ বছরের এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তারের পর কারগারে পাঠানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রফিকুল ইসলাম (৪৫) বড়াইগ্রাম পৌরসভার রাজ্জাক মোড় এলাকার আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে স্ত্রী রফিকুল ইসলামকে ছেড়ে বাবা বাড়িতে চলে যাওয়ার পর রফিকুল তার ৯ বছরের ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। মঙ্গলবার দুপুরে রফিকুল তার ছেলেকে দিয়ে পাশের বাড়ির ওই মেয়েকে কেক কিনে দেয়ার কথা বলে ডেকে আনে। পরে রফিকুল টাকা দিয়ে তার ছেলেকে দোকানে পাঠিয়ে শিশুটিকে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই যুবক তাকে ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।