নাটোরের গুরুদাসপুরে নদী-বিলে অবৈধ সোঁতি জালের ব্যবহার নিয়ে দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের দুই দিনের মাথায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার হরদমা, সাবগারী ও রাবার ড্যাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। গত ৭ সেপ্টেম্বর দেশ রূপান্তর-এ ‘নিষেধাজ্ঞা ও অভিযান, তবু থামছে না সোঁতি জালের দৌরাত্ম্য’ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। প্রতিবেদনে প্রশাসনিক অভিযান ও সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও গুরুদাসপুরের বিভিন্ন নদী-বিলে ক্ষতিকর সোঁতি জালের ব্যবহার অব্যাহত থাকার বিষয়টি তুলে ধরা হয়।