সেন্টার পয়েন্ট শপিংমলে অগ্নিকান্ড

রাজধানীর বিমানবন্দর এলাকার সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১৫ মিনিট পর তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিমানবন্দরের পাশে উত্তরা এলাকায় অবস্থিত ছয়তলা ভবনটির পঞ্চম তলায় ‘শেফস টেবিল’ নামের একটি রেস্টুরেন্টে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের উত্তরা ও বিমানবন্দর স্টেশনের ছয়টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।