রিজভী বললেন

নারীদের ওপর যারা হামলা চালায় তারা কাপুরুষ-বর্বর

নারীদের ওপর যারা হামলা-নির্যাতন চালায় তারা কাপুরুষ ও বর্বর বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা হামলা করেছে এবং উল্লাস করছে তারা জংলি। তারা কাপুরুষের মতো নারীদের ওপর আক্রমণ করেছে। জুলাই গণতান্ত্রিক আন্দোলনে যে নারী অবদান রেখেছেন, তার ওপরে আঘাত করা সবচেয়ে ঘৃণ্য ও নিকৃষ্টতম কাজ।

গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ইতালিতে অভিনেত্রী আজমিরি হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী এ কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রিজভীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।