রাজধানীর মহাখালীতে ভবনে আগুন

রাজধানীর মহাখালীতে একটি পরিত্যক্ত সাত তলা ভবনে বড় ধরনের আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো অফিসের কাছে একটি পুরনো সাত তলা ভবনে আগুন লাগার খবর পান তারা।

‘আমাদের তিনটি ইউনিট সেখানে গেছে। বিস্তারিত জানতে আরেকটু সময় লাগবে’, বলেন খালেদা ইয়াসমিন।

আগুন লাগার পর সেখান থেকে ওঠা কালো ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকেও দেখা যায়।

আগুন লাগার কারণ বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শো রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকাল ১০টার দিকে ওই জুতার দোকানটিতে আগুন লাগে।