কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সানি বাবু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সানি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সানি। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে প্রতিবেশীরা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত সানিকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।