জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানকে একসময় জনগণ ‘জননন্দিত’ করলেও পরে তিনি জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে সমাপনী ভাষণে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘যাকে মানুষ অন্তরের ভালোবাসা দিয়ে অভিনন্দিত করেছিল, তিনি হয়েছিলেন জননন্দিত। কিন্তু সেই তিনি আবার জনগণের ওপর আস্থা হারিয়ে বহুদলীয় গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন।’
তিনি বলেন, ‘পিপল ভয়েসকে সাপ্রেস করার জন্য একটা বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম ছিল রক্ষীবাহিনী। এই রক্ষীবাহিনীর হাতে বহু মায়ের বুক খালি হয়েছে। বহু নারী বিধবা হয়েছেন। বহু শিশু এতিম হয়েছে।’