ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে বিরোধীদলের উপনেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান এমপি, কমিটির সদস্য ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, এ, কে, এম ফজলুল হক মিলন এমপি, মো. হাফিজ ইব্রাহিম এমপি, ডা. মো. মাহাবুবুর রহমান এমপি, এস কে আজিজুল বারী এমপি, মো. মনজুরুল ইসলাম এমপি, মো. ফজলে হুদা এমপি, মোহাম্মদ জাকির হোসেন এমপি, বিরোধীদলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি ও সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

বৈঠকে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয় এবং অতি গুরুত্বপূর্ণ ও অধিকতর বাজেটসম্পন্ন মন্ত্রণালয় বা বিভাগের ক্ষেত্রে বৈঠকে থার্ড-পার্টি অডিট করার বিষয়ে আলোচনা করা হয়।

কমিটি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কিভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে সে সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করা হয়। 

আজকের সভায় প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যূন ২টি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ সর্বাধিক পঠিত