যাত্রীবোঝাই ফেরিতে আগুন, ৫ জনের মৃত্যু নিখোঁজ ৮০

পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে গত বুধবার রাতে একটি ফেরিতে আগুন লাগার পর পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। দেশটির কোস্ট গার্ড (পিসিজি) জানিয়েছে, পালাওয়ানের করোনের কাছের জলসীমায় এমভি জুন অ্যাস্টার নামের ফেরিতে আগুন লাগার পর ৪৩ জনকে উদ্ধার করা হয়।

পিসিজি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জাহাজটির কিছু অংশ আগুনের শিখায় ঢেকে গেছে এবং উদ্ধারকারীরা মৃতদেহগুলো বডি ব্যাগে রাখছেন। কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবইয়াব ডিজেডএক্সএল রেডিওকে বলেন, জাহাজটির যাত্রী তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রুয়ের নাম ছিল।

জীবিত উদ্ধার হওয়া ও নিহতের সংখ্যা বিবেচনায় ৮০ জনের বেশি মানুষের কোনো খোঁজ মিলছে না। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফেরিটি ম্যানিলার বেসেকো থেকে ছেড়ে করোনের উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।