হলুদের জাদুকরী উপকারিতা

গোসল আমাদের শারীরিক এবং মানসিকভাবে সতেজ অনুভব করে। গোসলের পানিতে কিছু বিশেষ উপাদান মিশিয়ে নিলে এর উপকারিতা  বেড়ে যায়। হলুদ অনেক ঔষধি গুণে পরিপূর্ণ। নিয়মিত হলুদের পানি দিয়ে গোসল করলে আপনার ত্বক হয়ে উঠতে পারে চকচকে ও সুস্থ। এ ছাড়াও হলুদে উপস্থিত অ্যান্টি-সেপটিক গুণাগুণ অনেক ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। হলুদে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ফোলাভাব এবং লালভাব কমায়। এটি ত্বককে প্রশমিত করে ও জ¦ালাভাব কমাতে সহায়ক। ত্বকে কোনো ধরনের অ্যালার্জি বা জ¦ালা থাকে, হলুদের পানি ত্বককে প্রশমিত করতে সাহায্য করতে পারে। ব্রণ ও দাগ থেকে মুক্তি পান হলুদে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। সে সঙ্গে হলুদ প্রদাহ কমায় এবং ত্বককে প্রশমিত করে। যার ফলে ব্রণের কারণে লালভাব এবং ফোলাভাব কমে। এ ছাড়াও হলুদে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্টগুলো দাগ কমাতেও সাহায্য করে। এটির ব্যবহার ত্বককে উজ্জ্বল করে। বার্ধক্য ধীর করে। হলুদে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দেয়। এটি ত্বককে বলিরেখা এবং সূক্ষ্ম রেখা থেকে রক্ষা করতে সাহায্য করে। উজ্জ্বল ত্বক হলুদে কারকিউমিন নামক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে। এই ফ্রি রেডিক্যালগুলো ত্বকের ক্ষতি করে এবং অকাল বার্ধক্য সৃষ্টি করে। সংক্রমণ থেকে ত্বক রক্ষা হলুদে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে। যাদের ত্বক সংক্রমণের জন্য বেশি সংবেদনশীল, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। হলুদ ত্বককে ময়েশ্চারাইজ এবং শুষ্ক হতে বাধা দেয়। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সঙ্গে ত্বক নরম ও কোমল করে তোলে।