ফরিদা পারভীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাত ১০টায় বিটিভিতে সম্প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘অচিন পাখি’। গান গেয়েছেন বিউটি, মনির বাউলা, সাজিয়া সুলতানা পুতুল, লাভলী দেব, তানিজন করিম স্বরলিপি ও শারমিন আক্তার। বাঁশিতে ছিলেন ফরিদা পারভীনের স্বামী গাজী আব্দুল হাকিম। আফরোজা সুলতানার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জাহান।