গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় চুরির অভিযোগে জাহিদ হাসান ওরফে জাহিদ (৩০) নামে এক যুবক আটক হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আটক জাহিদ পৌরশহরের গোরস্থান পাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশের অভিযোগ, শনিবার রাতে জাহিদ থানা ভবনে প্রবেশ করে নিচতলার বাথরুমের পানির ট্যাপ চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাসি করে প্যান্টের পকেট থেকে পানির ট্যাপ পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শিবলী কায়েছের দাবি, জাহিদকে জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনাটি স্বীকার করে। চুরির অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।