আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে অবমুক্ত করা হবে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে : ধ্রব দিয়াস লাভ জার্নি’। রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি নির্মিত হয়েছে নব্বই দশকের প্রেমের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে। এটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। ফিল্মটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভি ও লাবণ্য চৌধুরী। এর মাধ্যমে জুটি হিসেবে অভিষেক হচ্ছে তাদের। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ফিল্মের রোমান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’। গানটিতে নাওভী ও লাবণ্যের মিষ্টি রসায়ন নজর কেড়েছে। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে। গানটি শুনলেই নব্বইয়ের দশকের চেনা রোমান্টি আবহে ফিরে যাওয়ার অনুভূতি তৈরি হচ্ছে নেটিজেনদের মধ্যে। পুরনো দিনের ক্লাসিক রোমান্সের সঙ্গে আধুনিক সংগীতের মেজাজের একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে। গানটির সুর ও কথা লিখেছেন সৈয়দ নাফিস। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়–য়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতিও গল্পের আবহ তৈরিতে ভূমিকা রেখেছে।