দেশের পুঁজিবাজারে আজ বড় ধরনের দরপতন হয়েছে। গতকাল রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৬১ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৮ দশমিক ৫৫ পয়েন্টে নেমে এসেছে। একইসঙ্গে ডিএসইএস সূচক ১৯ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৫ দশমিক ৩৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ৭২ দশমিক ১ পয়েন্টে অবস্থান করছে।
দিনের লেনদেনে মোট ১ লাখ ৮২ হাজার ১৮৬টি ট্রেডের মাধ্যমে ২৩ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার ৪৯০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৩০৩ টাকা। ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, আজ মোট ৩৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭টির দাম বেড়েছে, ৩৩৬টির কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ‘এ’ ক্যাটাগরির ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টির শেয়ারের দাম বেড়েছে, ১৬২টির কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২টির দাম বেড়েছে, ৭১টির কমেছে এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ ক্যাটাগরির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টির দাম বেড়েছে, ১০৩টির কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো প্রতিষ্ঠানের লেনদেন হয়নি।
অন্যদিকে, ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২টির ইউনিটের দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। একটি করপোরেট বন্ডের লেনদেন হলেও এর দাম অপরিবর্তিত ছিল।