কেন্দ্রীয় কারাগারে দুই হাজতির মৃত্যু

রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ দুই হাজতিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। তারা হলেন আব্দুল মাবুদ ও আব্দুল বারেক।

কারা সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল মাবুদ নামের এক হাজতি অসুস্থ হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী মো. সাইফুল ইসলাম জানান, মৃত আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৩৩১/২৬। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হামিমপুর এলাকার আব্দুল সোবাহানের ছেলে।

অন্যদিকে কারাগারে আব্দুল বারেক নামের অন্য এক কয়েদি অসুস্থ হলে গত শনিবার রাতে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসার পর রাতেই তাকে সিসিইউতে ভর্তি করা হয়।