নাশকতার পরিকল্পনা

উত্তরখান থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার সময় রাজধানীর উত্তরখান থেকে যুবলীগ নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উত্তরখান তালতলার একটি রিকশার গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল রবিবার ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখানের তালতলা এলাকা থেকে ৪৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রায়হানসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা হলেন মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), আব্দুর রহমান (৪০), মো. সিফাত (৩৩), মাহফুজুর রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।

ওসি হাবিব বলেন, তালতলার রায়হানের গ্যারেজে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সরকার উৎখাতের জন্য পরিকল্পনা করছিল। তখন অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।