শেখ রবিউলের ৮০ বছরের সৃজনযাত্রায় চিত্রপ্রদর্শনী

বহুমাত্রিক লেখক, চিত্রশিল্পী, গায়ক ও উদ্যোক্তা শেখ রবিউল হকের ৮০ বছরের সৃজনযাত্রা উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনীর উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার (গ্যালারি-৭, তৃতীয় তলা) এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথিতযশা চিত্রশিল্পী রফিকুন নবী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী জ্যোৎস্না মাহবুবা, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য চিত্রপ্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ ছাড়া ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে শেখ রবিউল হকের দীর্ঘ আট দশকের সৃজনশীল জীবন, শিল্পচর্চা এবং সাহিত্য, সংগীত ও উদ্যোক্তা হিসেবে তার বহুমুখী অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিজ্ঞপ্তি