বোরহানউদ্দিনে ইয়াবা-টাকাসহ যুবক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ মেহেদী হাসান সবুজ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটে বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আমিন উদ্দিন হাওলাদার বাড়ির পাশে খালপাড় রোড এলাকায় সবুজের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. ইব্রাহিম হোসেন নয়নের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেদী হাসান সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মেহেদী হাসান সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেপ্তার মেহেদী হাসান সবুজ বোরহানউদ্দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।