মতিঝিলে পুলিশ অভিযানে গ্রেপ্তার ৫৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। 

তিনি বলেন, রবিবার এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মতিঝিল থানার ৪ জন, পল্টন থানায় ৮, সবুজবাগ থানায় ৭, খিলগাঁও থানায় ২০, রামপুরা থানায় ৩, শাহজাহানপুর থানায় ১১ ও মুগদা থানার ৫ জন রয়েছে।

গ্রেপ্তারদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।