ভালো ফলাফলের জন্য প্রযুক্তির অপব্যবহার রোধের তাগিদ

শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, চরিত্র ও কর্মদক্ষতার ওপরই নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। তাই ছাত্রজীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান সম্পদ হিসেবে গ্রহণ করতে হবে। প্রযুক্তি জ্ঞান অর্জনকে সহজ করেছে, কিন্তু এর অপব্যবহার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অন্ধকারও করে দিতে পারে। তাই এর অপব্যবহার হতে বিরত থাকতে হবে। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত জরিনা-মফজল সিটি কর্পোরেশন কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মো. ফজলুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম কিংবা উদ্দেশ্যহীন ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনার সময় নষ্ট করে। ধীরে ধীরে মনোযোগ, স্মৃতিশক্তি ও শিক্ষাজীবনের ক্ষতি করে। সামাজিক অনুষ্ঠান, আড্ডা কিংবা দীর্ঘ সময়ের জন্য বেড়াতে যাওয়া কখনো কখনো প্রয়োজন হলেও তা যেন লেখাপড়ার ক্ষতির কারণ না হয়, সেই বিষয়ে শিক্ষারর্থীদেরকে সতর্ক থাকতে হবে। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তারের সভাপতিত্বে ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিপুল দের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইসতাকুর ইসলাম আরিফ ও সুশ্রী দে। স্বাগত বক্তব্য দেন আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ইকরামুল কবীর। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) বিজয় চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক (গণিত) সুজিত কুমার দে, সহকারী অধ্যাপক (দর্শন) টিংকু চৌধুরী, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) অমল দাশ, সহকারী অধ্যাপক (অর্থনীতি) মোহাম্মদ আবু তাহের, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মো. জহিরুল কাইয়ুম চৌধুরী, সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান) আবু হেনা মো. মহসীন, সহকারী অধ্যাপক (অর্থনীতি) মো. আবু মুসা ভূঁইয়া, সহকারী অধ্যাপক (দর্শন) জুলেখা ইসমত খানম, সহকারী অধ্যাপক (বাংলা) মুনমুন খান, সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) পম্পি মল্লিক, সহকারী অধ্যাপক (রসায়ন) অরূপ কুমার চৌধুরী।

আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক (ভূগোল) নজরুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক (মনোবিজ্ঞান) ইশরাত জাহান ফারুকী, সহকারী অধ্যাপক (ভূগোল) রোজী আকতার, সহকারী অধ্যাপক (পৌরনীতি) বুলবুল হাসিনা মমতাজ, সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) এটিএম জয়নুল আবেদীন, সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) আবদুস সোবহান, প্রভাষক (বাংলা) জাফর আহমেদ ভুঁইয়া, প্রভাষক (অর্থনীতি) উম্মে হাবিবা খানম, গ্রন্থাগার প্রভাষক কমলেন্দু বিকাশ রুদ্র ও প্রদর্শক (জীববিদ্যা) বেগম ফয়জুন নাহার।