দীপা এবার ‘মেহেরজান’

দীপা খন্দকার নতুন দুই ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। হাসান রেজাউলের পরিচালনায় দীপ্ত টিভিতে শিগগিরই প্রচারে আসছে ‘বকুলপুর সিজন ৩’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এতে ‘মেহেরজান’ নামের এক গ্রাম্য রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে তাকে। প্রথমবার কোনো ধারাবাহিকে রাজনৈতিক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ফিরে আসার গল্প’ নামে আরেকটি নতুন ধারাবাহিকের কাজ শেষ করেছেন দীপা। এতে তার সহশিল্পী জাহিদ হাসান।

নতুন দুই কাজ প্রসঙ্গে দীপা খন্দকার জানান, রেজাউল অত্যন্ত যতœ নিয়ে পরিচালনা করেন এবং মেহেরজান চরিত্রটি নিয়ে তিনি বেশ আশাবাদী। একই সঙ্গে রাজের নতুন ধারাবাহিকের ভিন্নধর্মী ভূমিকাও দর্শকদের পছন্দ হবে বলে প্রত্যাশা করছেন এই অভিনেত্রী।