বিদ্যুৎস্পর্শে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া এলাকায় বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে আজিজুল হক (৪৫) নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেচ্ছিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে এ ঘটনায় গুরুতর আহত ফরহাদ জমির (৩৮) একই এলাকার লেদু মিয়ার পুত্র। সে পুকুরিয়ার চাঁদপুর এলাকায় অবস্থিত সিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার সংসারে স্ত্রী ও দুই ছেলে, এক মেয়ে রয়েছে। আহত ফরহাদ জমির পুকুরিয়ার চাঁদপুর এলাকার সিবি হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।