কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ অভিযুক্ত তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি দাবি করে বলেন, কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২ শত টাকা ও ৪টি মোবাইল ফোনসহ অভিযুক্ত তিন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।