জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা এখন নিজেকে সুপার সিঙ্গেল দাবি করছেন। সময়ের ব্যস্ত এই কণ্ঠশিল্পী জানান, বর্তমানে তিনি পুরোপুরি একা। শুধু তাই নয়, কেমন সঙ্গী চান, সেটিও জানিয়েছেন কনা। বিয়ে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জনে তিনি বলেন, ‘এটা একেবারেই গুজব।’
এরপরই গায়িকার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে সঙ্গী হিসেবে কেমন মানুষ চান তিনি। উত্তরে কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’
উল্লেখ্য, ২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কনা। ছয় বছর পর সেই সম্পর্কের ইতি টানেন তারা। এখন নতুন কোনো সম্পর্কে না জড়ালেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে চান-সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন এই গায়িকা।