জাকির নায়েকের সঙ্গে শায়খ আহমদুল্লাহ ও আজহারীর সাক্ষাৎ

মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের সঙ্গে তার নিজ বাসভবনে সাক্ষাৎ করেছেন শায়খ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) শায়খ আহমদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাদের একটি ছবি শেয়ার করে লিখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যার দোয়া বইয়ের ইংরেজি ভার্সন।’

জাকির নায়েকের হাতে বই তুলে দিচ্ছেন শায়খ আহমদুল্লাহ। ছবি: সংগৃহীত

সম্প্রতি এই বই সম্পর্কে তিনি বলেন-

১২ লক্ষ মানুষের হাতে রাসুলুল্লাহ (সা.)-এর সকাল-সন্ধ্যার দোয়া ও জিকির বইটি পৌঁছানোর পর এবার আসছে রাতে ঘুমানোর আগে নবীজি (সা.)-এর মাসনুন দোয়া-জিকির ও তেলাওয়াতের বই।

এই বিষয়ে তিনি আরও বলেন, ‘অন্য যেকোনো সময়ের মাসনুন আমলের তুলনায় ঘুমানোর পূর্বের মাসনুন আমলের ব্যাপারে আমাদের জানাশোনা ও আমল খুবই কম। তাই এ বিষয়ক বই আমাদের এবারের প্রয়াস। বইটি খুব শিগগিরই প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।’