আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াডে তিন প্রবাসী নতুন মুখ, জিকো বাদ

ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এবারের দলে বড় চমক হিসেবে রাখা হয়েছে তিন নতুন প্রবাসী ফুটবলারকে। 

তিন নতুন মুখের মধ্যে ফারহান আলী ওয়াহিদ আক্রমণভাগের খেলোয়াড়। জাতীয় দলে একজন স্বীকৃত সেন্টার ফরোয়ার্ডের প্রয়োজনীয়তা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা ছিল। সেই জায়গায় ফারহানকে নতুন বিকল্প হিসেবে দেখছেন কোচ টমাস ডুলি। তবে চলমান ক্যাম্পে এখনো যোগ দেননি তিনি। সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে ফারহানের।

রক্ষণভাগের খেলোয়াড় জিদান ইউসুফ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নজর কেড়েছেন। এবার জাতীয় দলের চূড়ান্ত দলে জায়গা করে নিয়ে সিনিয়র পর্যায়ে অভিষেকের অপেক্ষায় তিনি।

অন্যদিকে জাপান প্রবাসী শুকি ইতফুসা আক্রমণভাগে বাংলাদেশের বিকল্প বাড়িয়েছেন। জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের পর চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তরুণ ফুটবলার।

নতুন তিন প্রবাসীর সঙ্গে দলে আছেন আগে থেকেই জাতীয় দলের হয়ে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি সাইফ, ফাহিম ও জিকোর।

২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টে অভিজ্ঞদের সঙ্গে নতুন প্রবাসী ফুটবলারদের নিয়ে কোচ ডুলি কেমন দল সাজান, এখন সেটিই দেখার অপেক্ষা।

বাংলাদেশের ২৩ সদস্যের দল

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতফুসা।

নতুন এই তিন প্রবাসীর পাশাপাশি স্কোয়াডে আগে থেকেই থিতু থাকা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামরা তো থাকছেনই।

 

বাংলাদেশ দলের স্কোয়াড

মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জাইয়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. মিনহাজুল করিম স্বাধীন, ফাহামেদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শামিত শোম, ফারহান আলী ওয়াহিদ এবং শুকি ইতফুসা।