নান্দাইলে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক 

ময়মনসিংহের নান্দাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হেলিম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওইদিন রাতেই অভিযুক্তকে আটক করে নান্দাইল মডেল  থানার পুলিশ।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল বারো পাড়া গ্রামের জনৈক্য ব্যক্তির মেয়ে স্থানীয় সিংরইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত প্রতিবেশী আব্দুল হেলিম দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উক্ত্যক্তসহ বিভিন্ন প্রলোভন ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রী নিজ বসতঘরের শয়নকক্ষে একা ছিল। এই সুযোগে অভিযুক্ত আব্দুল হেলিম ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার মা-বাবাকে বিস্তারিত জানালে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিমের বাবা সুবিচারের আশায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, ঘটনাটি প্রকাশ না করতে ভিকটিমকে ধর্ষক চাপ প্রয়োগ করে এমনকি  প্রাণনাশেরও হুমকি দেয়। 

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি মামলা নথিভূক্তসহ শনিবার (১৯ সেপ্টেম্বর) আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।