'মেসিকে যদি আরো কম বয়সে পেতাম', আফসোস স্কালোনির

আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং অধিনায়ক লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচকে সামনে রেখে কথা বলপছেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। এশিয়ান চ্যানেল 'মিগু'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের ভবিষ্যৎ, দলের নতুন প্রজন্ম এবং সদ্য সমাপ্ত বিশ্বকাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

গত ৮ বছর ধরে সফলভাবে দল পরিচালনা করা এই কোচ নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত করে কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন যে, দল পুনর্গঠন ও নতুনদের সুযোগ দেওয়ার এই যাত্রায় তিনিই হয়তো পথপ্রদর্শক হিসেবে থাকছেন।

তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার প্রসঙ্গে স্কালোনি বলেন:"ওরা সত্যি এটি অর্জন করেছে, সামনের ম্যাচগুলোতে এটাই আমাদের উদ্দেশ্য— তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার ধারার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া। এখন একটি রোমাঞ্চকর সময় শুরু হয়েছে, দরজায় কড়া নাড়া এই তরুণদের ওপর আস্থা রাখার সময়।"

তিনি আরও যোগ করেন:"আমরা চেষ্টা করব, আমরা এখানে থাকি বা না থাকি। সেটি বড় কথা নয়... মানুষ এই দলের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছে, যা দারুণ এক বিষয়। তবে এই অর্জনগুলো পুনরাবৃত্তি করা সহজ হবে না, তবুও আমরা অবশ্যই চেষ্টা করব।"

২০২৬ বিশ্বকাপ ও কঠিন সিদ্ধান্তগুলো

যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া সর্বশেষ বিশ্বকাপ প্রসঙ্গে স্কালোনি জানান যে, গতবারের মতো এবার দল শতভাগ ফিটনেস নিয়ে টুর্নামেন্টে প্রবেশ করতে পারেনি, "আমরা আগের বিশ্বকাপে অনেক ভালো অবস্থায় গিয়েছিলাম, যেখানে ৯৫ শতাংশ খেলোয়াড় তাদের সেরা ফর্মে ছিল। তবে এবার আমাদের অনেক কঠিন ও হিসেবি সিদ্ধান্ত নিতে হয়েছে। খেলোয়াড়রা শতভাগ ফিট না থাকলেও আমরা তাদের ওপর ভরসা রেখেছি।"

স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ এবং দুই দেশের সম্পর্ক নিয়ে তিনি বলেন:"আমরা ভ্রাতৃপ্রতিম দেশ। হাতে গোনা তিন-চারজন মানুষের মন্তব্যের কারণে এই সম্পর্ক মলিন হতে পারে না। রানার্সআপ হওয়ার পরও মানুষ যেভাবে রাস্তায় নেমে উদযাপন করেছে, সেটি এক ধরনের বিজয়।"

মেসির প্রসঙ্গে স্কালোনির ভাবনা

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে মেসির শেষ ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসিকে নিয়ে স্কালোনি বলেন:"২২ বা ২৩ বছর বয়সের মেসি ছিলেন একজন অনন্য ফুটবলার। সে আমাদের দলেও দারুণ খেলেছে, তবে আমার আফসোস— যদি তাকে আরও কম বয়সে পেতাম! সে অনন্য, সে অদ্বিতীয়।"

স্কোয়াডে ৯ নতুন মুখ

আসন্ন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছেন স্‌কালোনি। এই স্কোয়াডে বড় চমক হিসেবে ঘরোয়া লিগ ও বিদেশ থেকে মোট নয়জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘরোয়া লিগ থেকে বোকা জুনিয়র্সের লিওনেল ফ্লোরেস, এস্তুদিয়ান্তেসের টমাস পালাসিওস এবং রিভার প্লেটের সান্তিয়াগো বেলত্রান ও তোবিয়াস আন্দ্রাদাদের মতো তরুণরা সুযোগ পেয়েছেন। এছাড়া বিদেশি ক্লাবগুলোতে খেলা একি ফার্নান্দেজ (বায়ার লেভারকুসেন), সান্তিয়াগো সিমোন (টলুকা) এবং ভ্যালেন্টিন গোমেজদের (রিয়াল বেতিস) মতো উদীয়মান ফুটবলাররাও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। 

এর আগে ২৮ জনের দল ঘোষণা করেছিলেন স্কালোনি।