৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

গোপালগঞ্জে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করেছেন দলিল লেখক সমিতির নেতাকর্মীরা। গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ এম. এ. মান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ সদর শাখা দলিল লেখক সমিতির সভাপতি ফায়েকুজ্জামান সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর শাখার সাধারণ সম্পাদক শেখ তোয়াবুর রহমান রাসেল।

সমাবেশে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়।