কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদ-প্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়েছে গতকাল শনিবার। গ্রেপ্তার মো. বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ থানার কাঞ্চননগর (বাদামতলা কাজীবাড়ি) এলাকার সিরাজ মিয়ার ছেলে। এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ৬ আগস্ট ২০২৪ সালে কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে মৃত্যুদ-প্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়া পালিয়ে যান। পরে নগরের আকবরশাহ থানাধীন ফয়’স লেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিএমপি কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
কাশিমপুর থেকে পালানো আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ এএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০