এবার গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তা বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সরিয়ে দেওয়া হলো একই জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে। এ সময় ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আদেশে। একই আদেশে চারজন অতিরিক্ত উপ-কমিশনার  কমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে। আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এবং ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে ও গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।