কমলাপুরে ট্রেনে আগুন পুড়ে গেছে একটি বগি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ‘হাওড় এক্সপ্রেস’ ট্রেনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা ট্রেনটির একটি বগি পুড়ে গেছে। গতকাল রবিবার রাতে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি ওয়াশপিটে ছিল। সেখান থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে আসার সময় আগুন লাগে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৩৩ মিনিটে কমলাপুর রেলস্টেশনে হাওড় এক্সপ্রেস নামের ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টা ১৬ মিনিটে আগুন নেভানো হয়। ট্রেনের একটি বগি পুড়ে গেছে।