জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ আনোয়ারুস সালাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুস সালাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ২৬ সেপ্টেম্বর তিন বছর পূর্ণ হবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১৪(২) ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ারুস সালামকে বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।