জবির নতুন প্রক্টর ইতিহাস বিভাগের নাছির আহমাদ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.নাছির আহমাদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ-কে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো।

তাছাড়া আরও বলা হয়, এ আদেশ ২৮/১০/২০২৬ তারিখ হতে কার্যকর হবেএবং  তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত